পাইপলাইন প্রতিস্থাপনের জন্য আজ সোমবার ৯ ঘন্টা গ্যাস থাকবে না রাজধানীর উত্তরা-আরিধারা এলাকায়। ভোর ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত সব শিল্প কারখানা ও সিএনজি স্টেশনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে এর প্রভাবে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএস এর আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা কম গ্যাস পাবেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
