৩ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ। বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয় প্রক্টরকে স্মারকলিপি প্রদানের মাধ্যমে তারা প্রশাসনকে ৩ দফা দাবি আদায়ে ৭ দিন সময় বেধে দেয়।
তাদের দাবিগুলো হল- অবিলম্বে শাহ আমানত হল খুলে দেয়া, শিক্ষক বাসে হামলা ও শাটল ট্রেন অবরোধকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং প্রহসনমূলকভাবে বহিষ্কৃত ৫ ছাত্রের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা।
