হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে তিন কেজি সোনাসহ আরিফ হোসেন নামক এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটক সোনার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
সকাল ৮টার দিকে আরিফ হোসেন মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় গতিবিধি সন্দেহজনক দেখে শুল্ক গোয়েন্দারা তার দেহ ও ব্যাগেজ তল্লাশি চালান। এ সময় আরিফের জ্যাকেটের ভেতর থেকে ৩ হাজার ২শ’ গ্রাম ওজনের ১১টি সোনার বার পাওয়া যায়। অবশ্য ২শ’ গ্রাম সোনা আনার কথা ছিল তার। এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
