গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ৩১ মে ২০১৪, ১৯:৩৮
স্থান যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অবস্থিত হিলটন এনাটোল। আর আয়োজনের উদ্যোক্তা ট্যাঙ্গো ট্যাব অ্যান্ড ফ্রেন্ডস নামের একটি সংগঠন। এক্ষেত্রে রেকর্ডের যে ক্যাটাগরিতে সাফল্য দেখায় ট্যাঙ্গো ট্যাব অ্যান্ড ফ্রেন্ডস সেটি হলো একসাথে সবচেয়ে বেশি মানুষের স্যান্ডউইচ বানানোর রেকর্ড। আর এতে অংশ নেন রেকর্ড সংখ্যক ১,৩৬৩ জন। আর তাদের সম্মিলিত প্রচেষ্টায় যে পরিমাণ স্যান্ডউইচ তৈরি হয় তা ছিল ১,৩৬,০০০ জনকে পরিবেশনের উপযোগী।