আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ দিনের গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। চলবে আগামী ১০ জুন পর্যন্ত। এই সময় ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও এবার আবাসিক হলগুলো খোলা থাকছে।
একাডেমিক কাল্লোর অনুযায়ী এবার গ্রীষ্মকালীন অবকাশ ১০ মে থেকে ১০ জুন পর্যন্ত ছিল কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত কিছু বন্ধ হওয়ায় ছুটি কমিয়ে মাত্র ১০ দিন রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রোববার থেকে ৭ জুন পর্যন্ত সকল প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে। ১১ জুন থেকে ফের ক্লাস-পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে।
