নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনের খবর পেয়ে পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাকসুদুর রহমান কিশোরের ছায়ানী টবগা গ্রামের বাড়িতে পুলিশ ঝটিকা অভিযান ও তল্লাশি চালায়।
এ ঘটনার জের ধরে গতকাল শনিবার আওয়ামী লীগ নেতা কিশোর ও স্থানীয় যুবলীগ নেতা আলাউদ্দিনের সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষ, বসতবাড়িতে হামলা, লুটপাট, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে যুবলীগ নেতা আলাউদ্দিন (৩৬) ও গৃহকর্ত্রী আমেনা বেগম (৬৫) আহত হয়েছেন। এ সময় একটি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম পুলিশী অভিযানের কথা স্বীকার করলেও পরবর্তী ঘটনার ব্যাপারে তিনি অবগত নন এবং এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি বলে জানান।
