বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন চাই। আর সকল দলের অংশগ্রহণে এই নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। ফখরুল বলেন, এ সরকার জনগণের উপর চেপে বসেছে। বর্তমান পরিস্থিতিতে দেশে অবিলম্বে আরেকটি সুষ্ঠু অবাধ নির্বাচন দরকার।
জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর কুড়িলে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। তাই তারা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীও সঠিকভাবে পালন করতে দিচ্ছে না।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, ঢাকা মহানগরের যুগ্ম-আহ্বায়ক এমএ কাইয়ুম, সাবেক ছাত্র নেতা আজিজুল বারী হেলাল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরীফ উদ্দিন জুয়েল প্রমুখ।
