খাদ্যপণ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফরমালিন মেশানোর ব্যাপারে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করলো পুলিশ। গতকাল শনিবার নয়াবাজার ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের পুলিশের উদ্যোগে পথসভায় পুলিশের পক্ষ থেকে এ সর্তক বার্তা দেয়া হয়। এসময় খাদ্যে ফরমালিন এবং ভেজাল না দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে ফরমালিনের ক্ষতিকর দিক তুলে ধরেন পুলিশ কর্মকর্তারা।
পথসভায় পুলিশ কর্মকর্তারা বলেন, এ সর্তক বার্তায় কাজ না হলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে।
বংশাল থানার ওসি জানান, এখন সতর্কীকরণ হিসেবে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছি। পরে ম্যাজিস্ট্রেট এসে অভিযান চালাবে।
