জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি বলেছেন, দুই বছর পর বিদ্যুত্ খাতে বাংলাদেশের আর অর্থ ব্যয়ের প্রয়োজন পড়বে না। এই সময়ের মধ্যে আমাদের চাহিদার চেয়েও বেশি বিদ্যুত্ উত্পাদন করা সম্ভব হবে। গতকাল শনিবার সিডনী শহরের এক রেস্টুরেন্টে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়ার প্রবীণ বাংলাদেশি নাগরিক গামা আব্দুল কাদির ও দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি সালেহ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. রতন কুুন্ড, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী শিকদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী প্রমুখ।
