চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ০১ জুন ২০১৪, ২২:০৯
নোয়াখালী জিলা স্কুলের ছাত্র মো. শাহদাত হোসেন মঞ্জু অসুস্থ অবস্থায় এ বছর এসএসসি পরীক্ষা দিয়ে এ-গ্রেডে পাস করে। গত ১৩ মে সে গুরুতর অসুস্থ হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার সেরেব্রাল অ্যাবসেসে রোগ ধরা পড়ে। তাত্ক্ষণিকভাবে তার ব্রেইন অপারেশন করা হয়। বর্তমানে সে আইসিইউতে রয়েছে। ইতিমধ্যে তার চিকিত্সার জন্য অনেক টাকা খরচ হয়েছে। চিকিত্সার জন্য আরো কয়েক লাখ টাকা প্রয়োজন। এই টাকা যোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই তার পরিবার সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্যে পাঠানোর ঠিকানা- ফেরদৌস নাহার চৌধুরী, হিসাব নং ০০৫-৫০৩-১০০৩১৭২৫, এনসিসি ব্যাংক, কমলাপুর শাখা, ঢাকা। মোবাইল-০১৯১৪৬৫০৯১৮।