চকরিয়ায় সেনা সদস্যসহ দুর্ঘটনায় তিনজন নিহত

আপডেট : ০১ জুন ২০১৪, ২২:১৯
ক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্যসহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে গতকাল রবিবার সকালে সেনাবাহিনীর একটি গাড়ি উল্টে গোলজার হোসেন (৩২) নামে এক সেনা সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত গোলজার হোসেনের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বালারচর গ্রামে। আহতরা হলেন, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের গোলাম মোস্তাফার ছেলে সেনা সদস্য ফয়সাল হোসোইন তালুকদার, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নিচু কলোনী এলাকার মৃত জহুর আলীর ছেলে সেনাবাহিনীর ঠিকাদার মো. আলমগীর ও তাঁর ছোট ভাই আতাউল রহমান। আহতদেরকে উপজেলার জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে। চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে লাশটি ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত গোলজার হোসেনের লাশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। নাগেশ্বরীতে একজন নিহত নাগেশ্বরীর চণ্ডিপুর এলাকায় গতকাল রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় হাশেম আলী (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতাল পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ডুমুরিয়ায় শিশুর মৃত্যু খুলনার ডুমুরিয়া উপজেলার মাদারতলা এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় মহিম বাইন (৩) নামে এক শিশু নিহত ও চারজন আহত হয়েছেন। আহতরা হলেন, নিহত শিশুর পিতা বিশ্বজিত্ বাইন, মাতা পার্বতী রানাী, মামা কৃষ্ণ সানা ও চালক ইদ্রীস মোড়ল। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিশ্বজিত্ বাইন তার পরিবারের ৪ সদস্যকে নিয়ে ভাড়ায় মোটর সাইকেল চালক ইদ্রীসের গাড়িতে উপজেলার মাদারতলা গ্রামে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। এতে শিশু মহিম বাইন ঘটনাস্থলে মারা যায় এবং চালকসহ চারজন আহত হয়। উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর, ইউএনও সামছু-দৌজ্জা ঘটনাস্থলে যান।