ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক সংলগ্ন পূর্ব পাশের মেঘনায় এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ডলফিন। এটি দেখার জন্য ভিড় জমাচ্ছে এলাকার শত শত নারী পুরুষ।
গতকাল রবিবার ইলিশ ধরতে গিয়ে স্থানীয় এক মাঝি মেঘনায় জাল ফেলে বিশাল আকৃতির ডলফিন দেখে।ডলফিনটি লম্বায় প্রায় ১০ ফুট এবং উচ্চতায় প্রায় ৩ ফুট। এটির বুক সাদা এবং পিঠ কালো। এটির ওজন হবে প্রায় ৫ মণ।
