দুর্নীতির অভিযোগ

রূপগঞ্জ থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

আপডেট : ০১ জুন ২০১৪, ২৩:০৯
ঘুষ দুর্নীতির অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল রবিবার রূপগঞ্জ থানার এসআই শেখ ফরিদ উদ্দিন, এসআই ওয়ালী আশরাফ খান, এএসআই মো. মাজহারুল হককে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, দায়িত্বে অবহেলা, গ্রেফতার বাণিজ্য, মামলা তদন্তে উেকাচ গ্রহণসহ বিভিন্ন অভিযোগে রূপগঞ্জ থানার ওই তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।