উপজেলায় এক কেমিক্যাল ব্যবসায়ীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল রবিবার সকালে উপজেলার আকবপুর গ্রামের একটি কাঠ বাগান থেকে পুলিশ সুমন বণিক (৩০) নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে। নিহত সুমন চট্টগ্রামের বকশীরহাট এলাকার ‘সুমন এন্টারপ্রাইজ’ নামের একটি কেমিক্যাল প্রতিষ্ঠানের মালিক ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত শনিবার রাতে সুমন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। গতকাল বাড়ির পাশের একটি কাঠের বাগানে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের বাবা সুধীর বণিক বাদী হয়ে মুরাদনগর থানায় হত্যা মামলা দায়ের করেছে। মুরাদনগর থানার ওসি জানান, পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
