রূপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ০১ জুন ২০১৪, ২৩:১১
উপজেলায় এনামুল হক ভুঁইয়া নাহিদ (২২) নামে এক যুবককে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে। গতকাল রবিবার রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত এনামুল হক ভুঁইয়ার বাড়ি মিঠাবো এলাকায়। নিহতের চাচা মাইনুল হক ভুঁইয়া জানান, স্থানীয় একটি ঘটনার জের ধরে এলাকায় একটি সালিশ ডাকা হয়। ওই সালিশ বসার আগেই কয়েকজন সন্ত্রাসী নাহিদকে ছুরিকাঘাত করে। এ সময় বৈঠকে আসা লোকজন নাহিদকে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে চিকিত্সাধীন অবস্থায় নাহিদের মৃত্যু হয়। রূপগঞ্জ থানার ওসি জানান, এ ঘটনায় চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে।