গুয়ানতানামোর পাঁচ জঙ্গির মুক্তির বদলে মার্কিন সেনার মুক্তি

আপডেট : ০১ জুন ২০১৪, ২৩:১২
কিউবার গুয়ানতানামো বে’ কারাগার থেকে পাঁচ জঙ্গির মুক্তির বিনিময়ে এক মার্কিন সৈন্যকে মুক্তি দিয়েছে তালেবান। শনিবার আফগানিস্তান থেকে পাঁচ বছর ধরে আটক থাকা সেনা সার্জেন্ট বার্গডলকে মুক্তি দেওয়া হয়। সৈন্য মুক্তি দেওয়ার প্রশংসা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল। খবর বিবিসি ও এএফপি’র। মার্কিন সেনাকে শনিবার সন্ধ্যায় আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব মার্কিন ঘাটিতে সেনাদের কাছে হস্তান্তরের পর গুয়ানতানামো থেকে পাঁচ তালেবান জঙ্গিকে মুক্তি দেওয়া হয়। এসব জঙ্গি অনেক সিনিয়র বলে মনে করা হচ্ছে। তালেবানের শীর্ষ নেতা মোল্লা মোহাম্মদ ওমর জঙ্গিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন। কাতারের মধ্যস্থতায় উভয়পক্ষে বন্দী বিনিময়ে সমঝোতা হয়।