কে ক্র্যাফটে সামার ফেস্ট
প্রতিবারের মতো এ বছরও দেশের অন্যতম প্রধান ফ্যাশন হাউস কে ক্র্যাফট আয়োজন করেছে গরমের পোশাকের বিশেষ প্রদর্শনী—সামার ফেস্ট ২০১৪। গ্রীষ্মকাল উপলক্ষে কে ক্রাফট তাদের প্রতিটি শো-রুম সাজিয়েছে নতুন পণ্যে। গরম উপযোগী তৈরি পোশাকে এ কে ক্র্যাফট সেজেছে নতুন সাজে। এই কালেকশনে মেটেরিয়াল হিসেবে প্রাধান্য পেয়েছে হাতে বোনা সুতি কাপড়, বেক্সি আদ্দিভয়েল ও এন্ডি। রং হিসেবে ব্যবহূত হয়েছে গোলাপী, আকাশি, সাদা, পেস্ট, লেমন, পিচ, লাইট বেগুনী ও কোড়া। এই বিশেষ আইটেমগুলো পাওয়া যাচ্ছে কে ক্র্যাফটের শোরুমগুলোতে।
আমব্রেলায় নোবেল
মডেল নোবেল এখন পর্যন্ত যে ক’টি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন প্রতিটিই বেশ স্বনামধন্য প্রতিষ্ঠান। বেশ কয়েকবছর পর নতুন একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিনি। মডার্ন ফ্যাশন হাউজ আমব্রেলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন তিনি। গত শুক্রবার রাত থেকে তিনি আমব্রেলার হয়ে কাজ করছেন। রাজধানীর বনানীর ডি ব্লকের ১৫ নং রোডের ৬১ নম্বর বাড়িতে অবস্থিত এই মডার্ন ফ্যাশন হাউসটির যাত্রা শুরু হয় শুক্রবার রাতেই।
ক্যাটস আই ফর মেন
থিমভিত্তিক ফিউশনে তারুণ্যের উচ্ছলতা পোশাকের ক্যানভাসে ফুটিয়ে তুলেছে ক্যাটস আই। এবার সিম্পল প্যাটার্ন ভেরিয়েশনে থাকছে তেমনই কিছু মেনজ কালেকশন। গতানুগতিক প্যাটার্ন ভাবনা থেকে বেরিয়ে আনা হয়েছে স্মার্ট অ্যান্ড ট্রেন্ডি লুক। চেক এবং সলিড কালার ফেব্রিক আর ডিজাইনেও থাকছে বৈচিত্র্য। স্লিমফিট এসব পিকে পলো বা ক্যাজুয়াল শার্ট স্বাচ্ছন্দ্য এনে দিবে নিত্যদিনকার লাইফস্টাইলে। এছাড়াও গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য থাকছে ১০ ভাগে ছাড়ে শপিংয়ের সুযোগ। পাশাপাশি সর্বশেষ পোশাকের আপডেট জানতে ভিজিট করতে পারেন www.catseye.com.bd
এ. হাকিমের দৃষ্টিনন্দন পর্দা
ঢাকা ইসলামপুর চায়না মার্কেট বেইজমেন্টে অবস্থিত পর্দা, সোফা ও গাড়ির সিট-কভারের কাপড়ের পাইকারি বিক্রয় প্রতিষ্ঠান এ. হাকিম ট্রেডার্স আসন্ন ঈদ উপলক্ষে তাদের প্রতিষ্ঠানে প্রচুর দেশি-বিদেশি কাপড়ের পসরা সাজিয়েছে। রুচিসম্মত পর্দা ও সোফা কভার তৈরি করতে বেশ কয়েক দিন সময়ের প্রয়োজন হয়, তাই আগেভাগেই ঘর সাজানোর জন্য প্রস্তুতি নেওয়া দরকার।প্রতিষ্ঠানটি রমজান মাস উপলক্ষে পাইকারদের জন্য বিশেষ মূল্যছাড় দেবে পুরো রমজান পর্যন্ত। সাধারণ ক্রেতারাও সাশ্রয়ী মূল্যে পর্দা-সোফা কভারের কাপড় কিনে, পছন্দমতো তৈরি করার জন্য অর্ডার দিয়ে আসতে পারেন।
রাজশাহীতে লোটো
সম্প্রতি ইটালিয়ান ব্র্যান্ড লোটো রাজশাহীর নিউমার্কেট এলাকায় ইসলামী ব্যাংকের বিপরীতে তাদের ফ্লাগশিপ আউটলেট উদ্বোধন করেছে। আনুষ্ঠানিকভাবে এই আউটলেটের উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সর্দার তমিজউদ্দিন আহমেদ এবং লোটো বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মোসাদ্দেক। আউটলেটটিতে পুরুষ ও মহিলাদের জন্য আধুনিক ডিজাইনের কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, চীন ও এদেশে প্রস্তুতকৃত বিভিন্ন এক্সক্লুসিভ ডিজাইনের লাইফ স্টাইল, ক্যাজুয়াল এবং প্রফেশনাল স্পোর্টস সু, স্লিপারস এবং অ্যাপারেলস পাওয়া যাবে।
বিন্দিয়ার স্থান পরিবর্তন
পূর্বের শাখা পরিবর্তন করে বিন্দিয়া এখন ধানমন্ডি সাত মসজিদ রোডের ইবনে সিনা হাসপাতাল ও কাকলী স্কুলের বিপরীতে। ৪০০০ বর্গফুটের বিশাল পরিসরে অত্যাধুনিক সেবাসহ আরও দক্ষ বিউটিশিয়ানের সমন্বয়ে সেবা দিচ্ছে বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ার অ্যান্ড স্কিন ট্রিটমেন্ট। বিউটি কনসালটেন্ট শারমিন কচির নিজস্ব তত্ত্বাবধানে এখানে পাবেন ১০০ ভাগ গ্যারান্টিসহ হেয়ার রিবন্ডিং, বিভিন্ন ধরনের ফেসিয়াল, হেয়ারকাট, হেয়ার ট্রিটমেন্ট, বউ সাজ এবং স্লিমিং ম্যাসাজসহ রূপচর্চার যাবতীয় কাজে থাকছে ৩০-৫০ শতাংশ ছাড়।
নোঙর
এই গরমে চাই হালকা পোশাক। সময়ের বিবেচনায় ফ্যাশন হাউস নোঙর নিয়ে এসেছে রংবেরঙের তরুণ-তরুণীদের থ্রি কোয়ার্টার প্যান্ট ও টি-শার্ট। ঢাকার খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটের দ্বিতীয় তলার ২০৯ নম্বর দোকানের নোঙর ফ্যাশন হাউসে প্রতিদিনই ফ্যাশন সচেতন ক্রেতাদের ভিড় বাড়ছে। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন। নোঙরের পোশাক পাইকারি ও খুচরা বিক্রি করা হয়।
প্রজাপতি কালেকশন
গরমকে সামনে রেখে প্রজাপতি কালেকশন এনেছে বেশকিছু নতুন ডিজাইনের মেয়েদের টপস, শর্ট কুর্তি ও লং কুর্তি। এসব পোশাকে কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে লিলেন, সুতি ও জর্জেট। বিভিন্ন রং ও ডিজাইনের এসব পোশাকের সাথে পাওয়া যাচ্ছে প্রিন্ট লেগিন্স ও কালার লেগিন্স। এসব পোশাকের পাশাপাশি প্রজাপতি এনেছে গরমের উপযোগী সালোয়ার-কামিজ। শতভাগ সুতির এসব সালোয়ার-কামিজের মূল্যও রাখা হয়েছে ক্রেতার হাতের নাগালে। এছাড়া ঈদে প্রজাপতি কালেকশন ক্রেতাদের জন্য আকর্ষণীয় কিছু অফার নিয়ে আসবে।
নগরদোলায় সামার সেল
গ্রীষ্মের তপ্ত গরমে নগরদোলাতে শুরু হচ্ছে ‘সামার সেল’। এ উপলক্ষে নগরদোলা প্রতিটি পণ্যের উপর ন্যূনতম ২০% থেকে সর্বোচ্চ ৬০% ছাড় দিচ্ছে। এই সুযোগ খুবই সীমিত সময়ের জন্য, চলবে ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত। নগরদোলার পণ্য সামগ্রী সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এই সেলের উদ্দেশ্য। এই ছাড়ের মধ্যে আছে সব ধরনের সালোয়ার-কামিজ, শাড়ি, কুর্তি, সিঙ্গেল কামিজ, পাঞ্জাবি, মেয়েদের ফতুয়া, ছেলেদের ফতুয়া, বাচ্চাদের পোশাক, শার্ট, হাউসহোল্ড, জুয়েলারিসহ ইত্যাদি পণ্য। একমাত্র নগরদোলাতেই সকল পণ্যের উপর ছাড় দেওয়া হয়। ‘সামার সেল’ চলবে নগরদোলার শুধুমাত্র ধানমন্ডি সোবহানবাগ শাখায়।
