আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই ফুটবলতীর্থ ব্রাজিলে শুরু হবে ২০১৪ ফিফা বিশ্বকাপ। এই পৃথিবী নামের গ্রহটি এর আগেও ১৯ বার এই মহাযজ্ঞ আয়োজিত হতে দেখেছে। দেখেছে হাসি, কান্না, নাটক আর ট্রাজেডি। এই বাকি কয়েকদিনে আমরা চলতি ধারাবাহিকে ফিরে দেখবো ফেলে আসা বিশ্বকাপগুলোর খুঁটিনাটি—
১৯৩৪ সালের বিশ্বকাপজয়ী দলের মাত্র চার জন সদস্যকে পরের বিশ্বকাপে পেয়েছিল ইতালি। সেই দল নিয়েই ধরে রাখলো তারা শিরোপা। এই টূর্নামেন্টটি অধিকতর গুরুত্বপূর্ণ অন্য একটি বিবেচনায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ক্রীড়াঙ্গন স্থবির হয়ে যাওয়ার আগে এটিই ছিল খেলাধুলার শেষ ‘মেজর’ কোনো আয়োজন।
১৯৩৮
ফ্রান্স
অংশগ্রহণকারী দল
১৫
এশিয়া: ডাচ ইস্ট ইন্ডিজ
ইউরোপ: বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, রোমানিয়া, সুইডেন, সুইজারল্যান্ড
উত্তর ও মধ্য আমেরিকা: কিউবা
দক্ষিণ আমেরিকা: ব্রাজিল
১৮ ম্যাচের টুর্নামেন্টে গোল
৮৪
টি (৪.৭টি প্রতি ম্যাচে)
প্রথম পর্ব : ৪৪
কোয়ার্টার ফাইনাল : ১৯
সেমিফাইনাল : ৯
তৃতীয় স্থান নির্ধারণী : ৬
ফাইনাল : ৬
বিজয়ী
ইতালি
রানার-আপ: হাঙ্গেরি
সর্বোচ্চ গোল: ৭
লিওনিদাস (ব্রাজিল)
দলীয় সর্বোচ্চ গোল: ১৫
হাঙ্গেরি
গোল্ডেন বুট
লিওনিদাস (ব্রাজিল)
লাল কার্ড: ৪
হ্যান্স পিজার, জাঁ রিহা, জেজে প্রোচোপিও, মাচাদো
তথ্য কণিকা
এই প্রথম স্বাগতিক দল বিশ্বকাপ জিততে পারলো না। ফ্রান্সকে কোয়ার্টার ফাইনালে ইতালি ৩-১ গোলে উড়িয়ে দিলো।
পোল্যান্ডের এরনেস্ট উইলিমোস্কি ব্রাজিলের বিপক্ষে চার গোল করলেন। বিশ্বকাপে এই প্রথম কোনো খেলোয়াড় এক ম্যাচে চার গোল করলেন। তবে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ব্রাজিল ম্যাচ জিতে নিলো ৬-৫ গোলের ব্যবধানে।
