ছিলেন ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় ক্লাবগুলোর একটি বার্সেলোনায়। সেখান থেকে স্পেনেরই অ্যাটলেটিকো মাদ্রিদে পাড়ি দিলেন। অ্যাটলেটিকো সদ্য শেষ হওয়া মৌসুমে দারুণ চমক দেখালেও ডেভিড ভিয়া সেভাবে জ্বলে উঠতে পারেননি। সে জন্যই হোক আর অনেক টাকার আকর্ষণে হোক; এবার ইউরোপ ছেড়ে ভিয়া পাড়ি দিলেন একেবারেই অখ্যাত যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস)। গতকাল এমএলএসের নতুন দল নিউইয়র্ক সিটি তাদের ওয়েবসাইটে ভিয়ার উদ্ধৃতি দিয়েই নিশ্চিত করেছে, এই স্প্যানিশ তারকা আগামী মৌসুমে তাদের হয়ে খেলবেন। তিনি বলেছেন, ‘আমি এমএলএসকে আরো জনপ্রিয় ও মানসম্পন্ন হয়ে ওঠায় ভূমিকা রাখতে চাই। এটা একটা সম্মানের ব্যাপার যে, একটু নতুন ক্লাব আমাকে এভাবে গুরুত্ব দিয়েছে।’ উল্লেখ্য, ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মালিকানাধীন দলই এই নিউইয়র্ক সিটি।
