পাতানো খেলার অভিযোগ

আপডেট : ০২ জুন ২০১৪, ২১:৪৩
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ওয়ারী ক্লাব এবং ফরাশগঞ্জ পাতানো খেলা খেলেছে বলে অভিযোগ করেছে অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাব। গতকাল দুপুরে বাফুফে ভবনে অগ্রণী ব্যাংকের অফিসার ও কর্মচারীরা পাতানো খেলার প্রতিবাদে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনকে অবহিত করেছে। অগ্রণী ব্যাংক ফুটবল দলের সহকারী ম্যানেজার এনায়েতউল্লা বলেছেন, ‘বাফুফের সভাপতি আমাদের আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টি দেখবেন। পাতানো খেলা হয়ে থাকলে সুষ্ঠু বিচার করবেন।’ এই কর্মকর্তা বলেন, ওয়ারী ২ গোলে এগিয়ে থেকে ৩ গোল হজম করে ম্যাচ ছেড়ে দিয়েছে। যে কারণে আমাদের লিগ রানার্সআপ হওয়ার সুযোগ নষ্ট হয়েছে।’ তবে অভিযুক্ত দুই দল পাতানো খেলার অভিযোগ অস্বীকার করেছে।