নারিন্দা প্রগতি বয়েজ ক্লাবকে ঠেকাতে হলে ৬০ গোলের ব্যবধানে জিততে হবে মেনিজস ক্রীড়া চক্রকে। কিন্তু সেটা হয়নি। শিরোপা ঠেকানো যায়নি। কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগে নারিন্দা বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল লিগের শেষ ম্যাচে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ৪৬-২৩ গোলে মেনজিস ক্রীড়া চক্রকে হারিয়েছে।
একইদিনে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাবের আজাদ রহমান খোকন তার খেলোয়াড়ী জীবন থেকে অবসর গ্রহণ করেন। এই ফুটবল রেফারী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে ১৯৮৮ সাল থেকে হ্যান্ডবল খেলা শুরু করেন এবং ১৯৯১ সালে দিল্লীতে অনুষ্ঠিত কমনওয়েল্থ যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ হ্যান্ডবল যুব দলের পক্ষে অংশগ্রহণ করেন।
