বাদ পড়লেন শ্যামেলজার

আপডেট : ০২ জুন ২০১৪, ২১:৪৩
জার্মান দল : গোলরক্ষক : ম্যানুয়েল ন্যুয়ার, রোমান ওয়েইডেনফেলার. রন রবার্ট। ডিফেন্ডার্স : জেরোমে বোয়াটেং, এরিক ডার্ম, কেভিন গ্রসকেরুয়েটস, বেনেডিক্ট হোয়েডেস, ম্যাটস হুমেলস, ফিলিপ লাম, পার মারতেসকার। মিডফিল্ডার্স : জুলিয়ান ড্রাঙ্গার, ম্যাথিয়াস গিনটার, মারিও গোটশে, ক্রিস্টোফ ক্রামের, সামি খেদিরা, টনি ক্রুস, মেসুত ওজিল, মার্কো রিউস, আন্দ্রে চুরলে, বাস্তিয়ান শোয়েনস্টেইগার। ফরোয়ার্ড : মিরোস্ল¬াভ ক্লোসা, থমাস মুলার, লুকাস পোডোলস্কি। উল্লে¬খযোগ্যদের মধ্যে এক মাত্র মার্সেল শ্যামেলজারকে বাদ দিয়ে কোচ জোয়াচিম লো বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত জার্মান দল ঘোষণা করেছেন। তবে এই ডিফেন্ডারের বাদ পড়াটা অবশ্য খুব বড় কোন চমক হয়ে আসেনি কারো জন্যই। বরুশিয়া ডর্টমুন্ডের এ তারকা বেশ কিছুদিন যাবত্ কুচকি এবং হাঁটুর সমস্যায় ভুগছিলেন এবং রবিবার ক্যামেরুনের বিপক্ষে ২-২ গোল ড্র হওয়া ম্যাচেও জার্মানির হয়ে মাঠে নামেননি। চলতি সপ্তাহের শেষদিকে জার্মান ক্যাম্পের শুরু হওয়ার আগে নিজের ফিটনেস বিষয়ে লো কে খুশি করতে না পারায় চূড়ান্ত দল থেকে বাদ পড়েন শ্যামেলজার। এছাড়াও চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন স্ট্রাইকার কেভিন ভোলান্ড এবং ডিফেন্ডার শাকোরদান মুশতাফি। নিজের ফিটনস নিয়ে ভুগতে থাকা মিরোস্ল¬াভ ক্লোসা ছাড়াও ইনজুরি সমস্যায় থাকা মিডফিল্ডার বাস্তিয়ান শোয়ইনস্টেইগারও দলে জায়গা পেয়েছেন। লো জানান, অনুশীলন ক্যাম্পে সকলের সকলের পারফরমেন্স দেখে তিনি গর্বিত । তবে পরিকল্পনায় থাকলেও তিনজনকে বাদ দেয়াটা ‘খুবই কঠিন’ ছিল বলে স্বীকার করেন তিনি। তিনি বলেন, ‘অনুশীলন ক্যাম্পে সকল খেলোয়াড় যেভাবে নিজেদের উপস্থাপন করেছে তাতে আমি বিস্মিত। প্রত্যেকেই ব্যক্তিগতভাবে খুব ভাল করেছে। -বাসস