বিকেএসপিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিফায়েড ক্রিকেট প্রতিযোগিতার শেষ দিনের খেলায় গত ১ জুন ভারত-বি দল বাংলাদেশ-বি দলকে পরাজিত করে ১ ম্যাচে বাকী থাকতেই অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলা শেষে বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেঃ জেনারেল মোঃ এমাদুল হক এনসিডি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আশ্রাফ দাওলা। প্রতিযোগিতায় ভারত ও বাংলাদেশ এর ২টি করে মোট ৪টি স্পেশাল অলিম্পিকস্ ইউনিফায়েড ক্রিকেট দল অংশগ্রহণ করে।-প্রেস বিজ্ঞপ্তি
