জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাফরউল্লাহ সোমবার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার মরদেহ দিনাজপুরের বিরল উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও মহাসচিব শেখ শহীদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
