টেকেরহাটে ২ খুনের পরিকল্পনাকারী ঢাকায় গ্রেফতার

আপডেট : ০৩ জুন ২০১৪, ২১:৪৭
টেকেরহাটে সন্ত্রাসীর গুলিতে মাদ্রাসার শিক্ষকসহ দুইজন নিহত হওয়ার ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহীন গত মঙ্গলবার ঢাকায় র্যাব-২ এর হাতে গ্রেফতার হয়েছে। নিহত শিক্ষক আবুল বাসারকে মোবাইল ফোনে ডেকে বাহিরে আনা সেই মহাসীনকেও রাজৈর থানা পুলিশ রবিবার সালথা থানার বল্লভদী গ্রাম থেকে গ্রেফতার করে । ওসি মোঃ মনিরুজ্জামান জানান, মহাসীন কিলিং মিশনে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। অচিরেই শিক্ষক আবুল বাসার ও কিলার গ্রুপের সদস্য বেল্লাল হত্যার রহস্য উন্মোচিত হবে । শনিবার রাত সোয়া আটটার সময় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মহিলা মাদ্রাসার সামনে টেকেরহাট-রাজৈর বাইপাস সড়কের উপর অজ্ঞাত দুষ্কৃতকারীদের গুলি ও ছুরিকাঘাতে টেকেরহাট আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল বাসার (৫৫) ও ও কিলার গ্রুপের সদস্য বেল্লাল (২২) নিহত হয়। গ্রেফতারকৃত মহাসীনই মোবাইলে ফোন করে বাসার মুন্সীকে বাসা থেকে ডেকে আনে। ঘটনার ৫/৬দিন পূর্ব থেকে কিলার গ্রুপের ৪ দুষ্কৃতকারী টেকেরহাটে তানিয়া বোডিং এ ভুয়া পরিচয়ে অবস্থান নেয়।