একটি বিনীত অনুরোধ

আপডেট : ০৩ জুন ২০১৪, ২১:৫২
অনেকেই রিকশায় ওঠার আগে ভাড়া ঠিক করে নেন না। অনেকেই আবার ভাবেন আরে এই ভাড়া তো আমি জানি, ঠিক করার কী দরকার? এই শ্রেণিই আবার রিকশা থেকে নামার পর ভাড়া বেশি চাইলে রিকশাওয়ালার সঙ্গে তর্ক করেন এবং ক্ষেত্রবিশেষে গায়ে হাতও তোলেন! তাই বলছি ভাড়া ঠিক না করে রিকশায় ওঠা ঠিক নয়। কারো কোনো অধিকার নেই রিকশাওয়ালার গায়ে হাত তোলার। আর রিকশাওয়ালা কোনো প্যাকেট করা পণ্য নয় যে তার শ্রমের মূল্য নির্ধারিত থাকবে। হয়তো আজ একটু গরম বেশি পড়েছে কিংবা জ্যামে বসে তার ১ ঘণ্টা চলে গেছে তাই সে এক গ্লাস লেবু শরবত খাওয়ার জন্যই ৫টা টাকা ভাড়া বেশি চেয়েছে। তবে এটা ঠিক যদি ভাড়া ঠিক করে ওঠা হয় তাহলে জ্যাম, গরম সত্ত্বেও সে বেশি ভাড়া চাইতে পারবে না। আর রিকশাভাড়া ঠিক না করে ওঠার মধ্যে কোনো স্মার্টনেস নাই। তাই বিনীত অনুরোধ—রিকশায় ওঠার আগে ভাড়া ঠিক করে নিন। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়