ভলিবল লিগ

আপডেট : ০৩ জুন ২০১৪, ২২:১৩
ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আগামীকাল শুরু হবে ওয়ালটন এয়ার কন্ডিশনার প্রথম বিভাগ ভলিবল লিগ। লিগে অংশ নিচ্ছে ঢাকা মহানগরীর ৭টি ক্লাব। দলগুলো হচ্ছেঃ বাংলাদেশ জেল, উত্তরা স্পোর্টিং ক্লাব, ভাই ভাই সংঘ, নবজাগরণী সংঘ, স্বাবলম্বী সোসাইটি, মাদারটেক মিতালী সংঘ ও ইষ্ট এন্ড বয়েজ। এবারের লিগে নির্বাচিত সেরা ৩ জন খেলোয়াড় পাবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের থেকে নিজেদের উত্পাদিত পুরস্কার। ভলিবল মাঠে ৫-১৪ জুন পর্যন্ত খেলা হবে। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের সভা কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য জানান ফেডারেশনের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জাহিদ হাসান, অতিরিক্ত পরিচালক (স্পোর্টস) ইকবাল বিন আনোয়ার, উপ-পরিচালক ফিরোজ আলম।