আবাহনী-মোহামেডানের বড় জয়

আপডেট : ০৩ জুন ২০১৪, ২২:১৩
মহানগর মহিলা ক্রিকেট লিগে খেলাঘর সমাজ কল্যাণের বিপক্ষে ৭৭ রানের বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দিনের দ্বিতীয় ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে পরে দিপালি যুব সংঘ। আবাহনীর লতা মন্ডল ও জাহানারা আলমের বোলিং তোপে পড়ে মাত্র ২৩ রান তুলতেই গুটিয়ে যায় দিপালি যুব সংঘ। সহজ টার্গেট তাড়া করতে নেমে দশ উইকেটে জয় লাভ করে আবাহনী লিমিটেড।