সাবেক দারোগার বাড়ি থেকে হেরোইন উদ্ধার

আপডেট : ০৪ জুন ২০১৪, ২১:৩৮
নেত্রকোনা শহরের মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত চকপাড়ার পুলিশের সাবেক দারোগা ওয়াহাব মোল্লার বাসায় অভিযান চালিয়ে মঙ্গলবার প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ৮০ গ্রাম হিরোইন উদ্ধারসহ তার দুই পুত্র ও স্ত্রীকে গ্রেফতার করেছে মডেল থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে— পুলিশের সাবেক দারোগা ওয়াহাব মোল্লার বড় ছেলে মিজবা উদ্দিন রিগান, ছোট ছেলে পঙ্গজ মোল্লা ও দারোগার স্ত্রী স্মৃতি আক্তার। এদের বাসা থেকে একটি হ্যান্ডকাপও উদ্ধার করা হয়। নেত্রকোনা মডেল থানার এস আই আলমগীর (তদন্ত) জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত হিরোইনের সরকারি মূল্য প্রায় ৮ লক্ষ টাকা।