মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ চরমপন্থি গ্রেফতার

আপডেট : ০৪ জুন ২০১৪, ২১:৩৮
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের চাঞ্চল্যকর লাভলু হত্যা মামলার অন্যতম আসামি, চরমপন্থি সংগঠন পাঞ্চাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও এলাকার ত্রাস হারান আলীকে (৩৪) গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। মঙ্গলবার রাতে বাড়ি থেকে একটি সার্টারগান ও এক রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, লাভলু হত্যাসহ তার নামে চাঁদাবাজি ও বোমাবাজির ঘটনায় বেশ কয়েকটি মামলা রয়েছে। পাঞ্চাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হারান বেশ কিছুদিন পলাতক থেকে সড়ক ডাকাতি, চাঁদাবাজি ও ডাকাতি সংঘঠিত করে আসছিল।