মৌলভীবাজারে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক

আপডেট : ০৪ জুন ২০১৪, ২১:৩৮
বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা এলাকাধীন চাতলাপুর চা বাগান বাংলোয় বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের ব্যবস্থাপনায় বাংলাদেশ-ভারত সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবি’র উপ-মহাপরিচালক সেক্টর কমান্ডার কর্ণেল মো. তারিকুল ইসলাম খান এবং ভারতের পক্ষে বিএসএফ’র পানিসাগর সেক্টর ডিআইজি শ্রী পি কে জোসি নেতৃত্ব দেন। পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষ হতে ভারতীয় সীমান্ত এলাকার মানুষকে আইন হাতে তুলে নেয়ার প্রবণতা রোধে প্রয়োজনীয় প্রেষণা প্রদানের জন্য বিএসএফকে অনুরোধ করা হয়। বাংলাদেশের অভ্যন্তরে ফেনসিডিল এবং অন্যান্য মাদকদ্রব্য পাচাররোধে প্রয়োজনীয় কঠোর নজরদারী বাড়ানোর জন্যও বিএসএফকে অনুরোধ জানানো হয়। পতাকা বৈঠকে বিজিবি’র শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সরদার মো. রেজাউল হক ও শ্রীমঙ্গল সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. শাহেদ মেহের এবং ভারতের পানিসাগর সেক্টরের অধীনস্থ ২৭ ব্যাটালিয়ন বিএসএফ-এর কমান্ড্যান্ট শ্রী ব্রজেশ কুমার, ১১০ ব্যাটালিয়ন বিএসএফ-এর কমান্ড্যান্ট শ্রী বি কে জা ও ১৫৯ ব্যাটালিয়ন বিএসএফ-এর কমান্ড্যান্ট শ্রী সঞ্জয় সিং উপস্থিত ছিলেন।