শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট গতকাল বুধবার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর প্রধান অতিথি ছিলেন। ইউপি চেয়ারম্যান আবু জাহিদ মোহাম্মদ মাহমুদুল আমিন সভাপতিত্ব করেন। উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তাহমিনা আক্তার লতা, মেম্বার রেজাউল করিম খোকন, মেম্বার রাইজউদ্দিন, বাউল জালাল সরকার, এনজিও সিডা প্রতিনিধি বিজন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
