ডোমারে ১৫টি দোকান, ১ বাড়ি ভস্মীভূত

আপডেট : ০৪ জুন ২০১৪, ২১:৩৯
নীলফামারী ডোমার উপজেলার চিলাহাটি বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান, মালামাল ও ১টি বাড়িসহ প্রায় অর্ধ কোটি টাকা অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে। গতকাল বুধবার ভোর রাতে উপজেলার চিলাহাটি বাজারের রেলঘুন্টি মোড়ে বিদ্যুতের তার ছিঁড়ে ফারাদউদ্দিনের কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড শুরু হওয়ার পরে ১টি মোবাইলের দোকান, ২টি ওষুধের দোকান, ৩টি ফলের দোকান, ১টি হোটেল, ৩টি পানের দোকান, ১টি কসমেটিকের দোকানসহ ১৫টি দোকান, ১টি বাড়ি অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। ডোমার সদর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।