সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার বাঁকাল এলাকায় বুধবার ভোর রাতে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ ডাকাত মাহতাব সরদারকে (৪৮) আটক করা হয়েছে । সে সদর উপজেলার গাভা গ্রামের সৈয়দ আলীর ছেলে। সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক জানান, শহরের অদূরে আলীপুর বাঁকাল এলাকায় আজ ভোর রাত সাড়ে ৩টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত সড়কে গাছ ফেলে ঢাকার পরিবহনে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল ।
