আগা খান স্কুল পরিদর্শনে ঢাকায় প্রিন্সেস জাহরা

আপডেট : ০৪ জুন ২০১৪, ২১:৪৬
রাজধানীর আগা খান স্কুলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্কুলটি পরিদর্শনের জন্য ঢাকায় এসেছেন ইসমাইলিয়া সম্প্রদায়ের ৪৯তম ইমাম প্রিন্স আগা খানের কন্যা, আগা খান উন্নয়ন নেটওয়ার্কের মুখ্য কর্মকর্তা প্রিন্সেস জাহ্রা আগা খান। প্রিন্সেস জাহ্রা স্কুলের শিক্ষকমণ্ডলী এবং ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় ও ইসমাইলি জামাতখানা এবং কেন্দ্র পরিদর্শন করেন। উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ে ২৫ জন ছাত্র-ছাত্রী এবং ৫ জন শিক্ষক নিয়ে ১৯৮৮ সালে দি আগা খান স্কুল প্রতিষ্ঠিত হয়।