কাপাসিয়ায় বিদ্যুতের গ্রিড লাইন স্থাপনের আবেদন

আপডেট : ০৪ জুন ২০১৪, ২১:৫৩
গাজীপুর জেলায় একটিমাত্র গ্রিড লাইন থেকে রাজেন্দ্রপুর ফিডার হয়ে কাপাসিয়া ফিডারে যায়। পরে আমরা কাপাসিয়াবাসী বিদ্যুত্ পাই। একটি গ্রিড লাইন থেকে অনেকগুলো ফিডার হয়ে বিদ্যুত্ পাওয়া যায়। কাপাসিয়ার জন্য আলাদা গ্রিড লাইন প্রয়োজন। বর্তমানে দফায় দফায় লোডশেডিং হয়। সন্ধ্যার পর বেশি সময় বিদ্যুত্ থাকে না। স্কুল-কলেজের ছেলেমেয়েরা ৭টা থেকে ৯টা পর্যন্ত একটানা ২ ঘন্টা লেখাপড়া করতে পারে না। এ অবস্থায় কাপাসিয়ায় গ্রিড লাইন স্থাপন করে বিদ্যুতের দুর্ভোগ ও ঘন ঘন লোড শেডিং থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। মো. রেহানউদ্দিন, তরগাঁও দক্ষিণ মধ্যপাড়া, কাপাসিয়া, গাজীপুর