মাহমুদুল আমিন
ঈদ মানেই নতুনত্ব। যা উঠে আসে ডিজাইনারদের সূচিকর্ম আর ফ্যাশন ফোরকাস্টিংয়ে। আর এভাবেই পূর্ণতা পাচ্ছে দেশীয় ব্র্যান্ডশপগুলোর পোশাকী আয়োজন। ঈদের সময়টায় তাই কিশোর বা তরুণদের চাহিদা থাকে বিভিন্ন রকম পোশাকের প্রতি। তাই তো তাঁরা পছন্দ করেন ট্রেন্ডি ও ফিটেড পাঞ্জাবি, ক্যাজুয়্যাল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, ডেনিম ও টুইলপ্যান্ট। ঈদকে মাথায় রেখে দেশীয় ফ্যাশন হাউস প্লাস পয়েন্ট নিজেদের আউটলেট সাজিয়েছে নানা রকম ফ্যাশনেবল পোশাকে। এই হাউসের কর্ণধার বিপুল ইসলাম বলেন, ‘এবারের ঈদে পাঞ্জাবি ও শার্টে ফেস্টিভ কালার এবং প্রিন্ট ফেব্রিক ব্যবহার করা হয়েছে। ফিটিং ও কাটিংয়ে ভেরিয়েশন রয়েছে। ডেনিম প্যান্টে ফেব্রিক ও ওয়াশে অনেক বৈচিত্র্য রয়েছে। ফেব্রিকে রয়েছে কটন, নিট ডেনিম, স্পানডেক্স ও ননস্পানডেক্স ডেনিম। তরুণদের অভিজাত পার্টি পোশাক হিসেবে ঈদের এ সময়টায় গ্লসি পাঞ্জাবি বেশ আঁটসাঁট আউটফিট। মূলত সিল্ক, অ্যান্ডি সিল্ক পাঞ্জাবিতে ন্যারো শেপ চুড়িদার এবারও জনপ্রিয়তায় থাকবে তুঙ্গে। কেউ কেউ এথনিক অ্যালিগেন্সি লুক আনতে উত্তরীয় ব্যবহার করবে। তবে একেবারেই ইয়াং ক্রেজি ফ্যাশন হান্টারদের কাছে সিম্পল প্যাটার্নের স্লিম ফিট সুতি পাঞ্জাবি এবারও থাকবে চাহিদার শীর্ষে। পাশাপাশি চেক বা কন্টাস্ট শার্টের সঙ্গে কেউ কেউ বেছে নেবেন ন্যারো শেপ জিন্স বা টুইল প্যান্ট। পিকে পোলো শার্ট ঈদে গর্জিয়াস পোশাকের লিস্টে না থাকলেও অনেক ট্রেন্ডি ক্যাজুয়ালের আউটফিট হবে এটি।’ এই ঈদকে সামনে রেখে তারা নিয়ে এসেছে এক্সক্লুসিভ সব কালেকশন। এসব পোশাকের মধ্যে রয়েছে গোল গলা টি-শার্ট, ভি-গলা টি-শার্ট, পোলো টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, থ্রি কোয়ার্টার প্যান্ট, জুতা ইত্যাদি।
পোশাক ও ছবি
প্লাস পয়েন্ট
