জেলায় মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক এএসএম জাকারিয়া হারুনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলা পরিষদ চত্বর থেকে গতকাল বুধবার বিকাল ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে। মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন বলেন, দ্রুত বিচার আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। তাকে ময়মনসিংহ ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
