জীবননগর উপজেলার শিয়ালমারী গ্রামে মঙ্গলবার রাতে দেলোয়ার শাহ্ এর আস্তানায় ওরশ শরিফে দুর্বৃত্তরা হামলা চালিয়ে অন্তত ৪০ জনকে আহত করেছে। এর মধ্যে গুরুতর আহত ৬ জনকে জীবননগর হাসপাতালে এবং অন্যদেরকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হচ্ছেন- জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের জীবননগর প্রতিনিধি মো. আতিয়ার রহমান, সিরাজুল ইসলাম, লিটন, আতাহার, আহাদ, আব্দুল গফুর। দেলোয়ার শাহ্ জানান, অনুষ্ঠান চলাকালে রাত ২ টার সময় ১৫-১৬ জন মুখোশধারী দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাদের আঘাতে ৪০ জন আহত হয়।
