বিএনপি কার্যালয়ের সামনে তারার জানাজা সম্পন্ন

আপডেট : ০৪ জুন ২০১৪, ২২:৪৭
জাতীয় সংসদের সাবেক হুইপ ও বিএনপি নেতা মাহবুবুল আলম তারার নামাজে জানাজা গতকাল বুধবার সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মরহুম মাহবুবুল আলম তারার মৃত্যুতে বিএনপি একজন আদর্শবান নেতাকে হারাল। তিনি রাজনৈতিক জীবনে জাতীয়তাবাদী আদর্শে বলীয়ান ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, আবদুল লতিফ জনি, মাসুদ আহমেদ তালুকদার, সানা উল্লাহ মিয়া প্রমুখ।