লোকসভার নবম সারিতে রাহুল

আপডেট : ০৪ জুন ২০১৪, ২২:৫৩
ভারতের ১৫তম লোকসভায় তৃতীয় সারির আসনে অবস্থান ছিল ভারতের কংগ্রেস দলের সহ-সভাপতি রাহুল গান্ধীর। কিন্তু সেই আসন চলে গেছে বিরোধী আসনের নবম সারিতে। এতে অনেকেই বিস্মিত হয়েছেন। তাদের মনে প্রশ্ন জেগেছ আসলে আগামী ৫ বছর কী ভূমিকা পালন করবেন রাহুল গান্ধী। খবর এনডিটিভির। রাহুল গান্ধীর পাশে বসেছেন আশরার-উল হক এবং শশী থারুর। কয়েকদিন আগে কংগ্রেস লোকসভার নেতা হিসেবে মল্লিকার্জুন খাড়গেকে বেছে নিয়েছেন। ওই সারিতে বসেছেন ভারতীয় জনতা দলের (বিজেপি) নেতা এবং রাহুলের চাচাতো ভাই বরুণ গান্ধী। রাহুল গান্ধীর এই নবম সারির আসনে বসা এবং তা নিয়ে নানা কথার জবাব দিতে গিয়ে শশী থারুর বলেন, আমি এটুকু আশ্বস্ত করতে পারি যে, রাহুল যে কোনো ইস্যুতে কার্যকর ভূমিকা পালন করবেন।