আজকের রাশিফল

আপডেট : ০৫ জুন ২০১৪, ১৯:১৪
৬ জুন, ২০১৪ খ্রিস্টাব্দ, শুক্রবার আজ ২৩ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ৭ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও শুক্র। আপনার শুভসংখ্যা: ৫ ও ৬। শুভবার: বুধ ও শুক্র। শুভরত্ন: পান্না ও হীরা। প্রকৃতিগতভাবে আপনি: অস্থির, মেধা, মন ও মানসিকতা প্রভাবিত হয়েছে কল্পনা সৃজনশীল ও সৌন্দর্যের অনুভূতি দ্বারা। শিল্প, সাহিত্য, সঙ্গীত ও অভিনয়ের প্রতি আপনার রয়েছে সহজাত ঝোঁক। আর আকর্ষণীয় ব্যক্তিত্ব ও বাকপটুতার জন্যে আপনি জনপ্রিয়তা লাভ করবেন সহজেই। কাজে কোনো বাধা আপনি পছন্দ করেন না। আপনি স্বাধীনচেতা, আর উচ্চাভিলাষের সাথে সাথে অধ্যবসায়ী হতে পারলে আপনার সাফল্যের স্বর্ণদ্বার কেউ রুদ্ধ করতে পারবে না। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:ঔপন্যাসিক টমাস মান, আলেকজান্ডার পুশকিন, রাজিয়া মাহবুব, প্রেসিডেন্ট সুয়েকর্ন, সুনীল দত্ত, ক্যাপ্টেন রবার্ট স্কট, লেখক মাহবুুবুল হক প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ বেকারদের কারো কারো চাকরি হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কোনো ধরনের সাফল্য আনন্দদায়ক হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ইমোশন সেন্টিমেন্ট সংযত করার চেষ্টা করুন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ শরীর খুব একটা ভালো যাবে না। সামান্য অসুখ-অশান্তিকে অবহেলা করা ঠিক হবে না। ভাই-বোনদের সাথে কোনো ঝামেলা হতে পারে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মন বসানো কঠিন হবে। আর্থিক দিক ভালো যেতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসানো সহজ হবে। ব্যয়-বৃদ্ধির আশঙ্কা আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পরোপকারে সময় ও অর্থনষ্ট হতে পারে। নিজের সামর্থ্যের উপর আস্থা রাখার চেষ্টা করুন। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল নয়। ধৈর্য-বৃদ্ধি দিয়ে যে কোনো সমস্যা মোকাবিলা করার চেষ্টা করুন। কেউ আজ আপনাকে ঠকাতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। কোনো ব্যাপারে আশাহত হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ব্যবসায়িক বাধা কেটে যেতে পারে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কোনো ধরনের মানসিক চাপে ভুগতে পারেন। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। নতুন বিবাহিতদের জন্য দিনটি শুভ নয়। কোনো ধরনের ভুল বুঝাবুঝির সম্মুখীন হতে পারেন। নিজের কর্তব্য সম্পর্কে সতর্ক থাকুন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ করপোরেট প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য দিনটি শুভ। পদোন্নতি অথবা কোনো ধরনের সুযোগ-সুবিধা প্রাপ্তির সম্ভাবনা আছে। চিকিত্সকদের পেশাগত সাফল্য আসতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। অকারণ ব্যয় পরিহার করুন। শত্রুরা আজ ক্ষতি করার চেষ্টা করতে পারে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ নতুন কোনো আর্থিক প্রকল্প হাতে নিতে পারেন। নতুন উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। শরীর সম্পর্কে সতর্ক থাকুন। কোনো ধরনের আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। কলহ-বিবাদ এড়িয়ে চলুন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দাম্পত্য সম্পর্ক ভলো যাবে। যে কোনো ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। প্রত্যাশা পূরণ বাধাগ্রস্ত হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। পাওনা টাকা আদায় হতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ ভালো থাকবে। অকারণ ঝুঁকি না নিলেই ভালো করবেন। শরীর খুব একটা ভালো যাবে না। পারিবারিক ব্যাপারে দুশ্চিন্তা দেখা দিতে পারে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কর্মস্থলে কোনো ধরনের সমস্যা হতে পারে। ব্যবসা ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি হতে পারে। কোনো বন্ধুর সাথে ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বিনোদন শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করুন। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।