রুচিশীল নকশার পোশাক

আপডেট : ২৭ মে ২০১৯, ১৯:৫৬

 নাজমুল হাসান

 

দেশীয় পোশাক ছাড়াও ভিনদেশি নানা ঢঙের পোশাক জনপ্রিয় হচ্ছে দিন দিন। বিশেষ করে ঐতিহ্যগত মিল থাকায় প্রতিবেশী কয়েকটি দেশের পোশাকের প্রতি এদেশের নারীদের বেশ আকর্ষণ রয়েছে। অবশ্য ব্যবহারের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও তাঁদের অনেকেই নানা কারণে চাহিদামাফিক সেইসব পোশাক সংগ্রহ করতে পারেন না। তাঁদের জন্য নির্ভরযোগ্য একটি ফ্যাশন হাউস ‘ল্যাভিশো’। ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইন ও রঙের পোশাকের পসরা নিয়ে এসেছে ফ্যাশন হাউসটি। ফ্যাশনেবল ও রুচিশীল নকশার শাড়ি ছাড়াও নানা ধরনের পোশাক রয়েছে এখানে।

ল্যাভিশোর কর্ণধার সায়মা বিনতে ইলিয়াস বলেন, ‘ল্যাভিশোতে শুধু শাড়িই নয়; রয়েছে সালোয়ার, কামিজ, কুর্তি, টপস, লেহেঙ্গার মতো সব পোশাক। রয়েছে প্রতিবেশী কয়েকটি দেশের পোশাকের সম্ভারও।’

তিনি আরো বলেন, ‘হাজারো পোশাকের মধ্য থেকে যে পোশাকটি নজর কাড়তে সক্ষম, ঠিক তেমন পোশাকের পসরা নিয়েই ল্যাভিশোর যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালের ১২ মে। এক বছরেরও কম সময়ের ব্যবধানে ল্যাভিশো আজ ক্রেতাদের মধ্যে সাড়া জাগাতে সক্ষম হয়েছে, সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের ক্রমোন্নতি ও বিশ্বায়নের ছোঁয়ায় অনেক নারী এখন ফ্যাশন সচেতন। তাই সব ধরনের রুচিশীল ক্রেতাদের জন্য ল্যাভিশোর আত্মবিশ্বাসী উচ্চারণ—প্রত্যাশিত পোশাকই আমরা ক্রেতাদের কাছে সরবরাহের জন্য সর্বদা প্রস্তুত। ল্যাভিশোর পরিসর বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশীয় জামদানি, তাঁতে বোনা শাড়িসহ আরো অনেক ধরনের সম্ভার যোগ করার পরিকল্পনা রয়েছে। একশরও বেশি ডিজাইনের চোখ ধাঁধানো ও মনোহর শাড়ি রয়েছে গুলশান ১-এ অবস্থিত পুলিশ প্লাজায় ল্যাভিশোর শোরুমে।

এছাড়া ল্যাভিশোতে রয়েছে ভারতের জনপ্রিয় সত্যপালের শাড়ির। এই ব্র্যান্ডের শাড়ির দাম ২০ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত। অবশ্য ভারতে সত্যপালের শাড়ির দাম ২ লাখ টাকা পর্যন্তও হয়। এই দামে যেকোনো ক্রেতা কিনতে চাইলে আমরা তা সরবরাহ করতে সক্ষম। সত্যপাল ছাড়াও আসিম জোফা চারমুয়েস সিল্ক, আসিম জোফা ভেলভেট, মারিয়া বি লিনেন, জারা শাহজাহান, জয়নব চট্টানিসহ জনপ্রিয় বিদেশি সব ব্র্যান্ডের অরিজিনাল কালেকশন রয়েছে ল্যাভিশোতে।’ 

তিনি আরো বলেন, ‘যে সব ব্র্যান্ডের কালেকশন রয়েছে ল্যাভিশো লাইফস্টাইলে, তাদের প্রতিটির সঙ্গেই যুক্ত আছে প্রখ্যাত ফ্যাশন ডিজাইনাররা। তাঁদের ডিজাইন করা পোশাকের জনপ্রিয়তা এবং প্রতিটি ব্র্যান্ডের নান্দনিক বৈচিত্র্যময় সমাহার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ক্রেতাসাধারণের মধ্যে ল্যাভিশোর প্রতি আর্কষণ ও চাহিদা তৈরি করেছে। অনেকে নানা কারণে চাইলেও প্রতিবেশী দেশগুলোতে গিয়ে পোশাক কিনতে পারেন না। সে কারণেই রুচিশীল, মানসম্পন্ন, অরিজিনাল সব কালেকশন রয়েছে ল্যাভিশোতে।’

 

ছবি ল্যাভিশো