পাবনায় ৪ খুনের ঘটনায় ২ আসামির রিমান্ড

আপডেট : ০৫ জুন ২০১৪, ২১:৪৭
পাবনা পুষ্পপাড়া বাজারে আওয়ামী লীগের ৪ কর্মী খুন হওয়ার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি ইউনুস ও আক্কাসকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক। বৃহস্পতিবার তিনি এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, আসামি ইউনুস ও আক্কাসকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুজ্জামান ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত প্রত্যেকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।