ডিজিটাল শিক্ষা বলতে শিক্ষার্থীদের হাতে শুধু কম্পিউটার, ল্যাপটপ ধরিয়ে দিয়েই শেষ করেনি ক্যামব্রিয়ান, এজন্য প্রথমেই তৈরি করা হয়েছে, পাঠ্যপুস্তকের ডিজিটাল ভার্সন ডিভিডি ও তা রান করার জন্য ‘ডিজিটাল ক্যামব্রিয়ান’ নামক একটি সাবলীল সফটওয়্যার। শিক্ষার্থীরা ল্যাপটপে প্রবেশের সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাচ্ছে সকল বোর্ড পাঠ্যসহ ৪টি সার্টিফিকেট পরীক্ষা সংক্রান্ত জরুরি তথ্যসহ বিভিন্ন শিক্ষা উপকরণ। ফলে ক্যামব্রিয়ানের শিক্ষার্থীদের আর বইতে হচ্ছে না বইয়ের ভারী ব্যাগ। যার পরিবর্তে তাদের হাতে এখন একটি ছোট্ট ল্যাপটপ ও আইপ্যাড মাত্র! এবং শুধু এখানেই শেষ নয়, ক্যামব্রিয়ানের চেয়ারম্যান লায়ন এম কে বাশার পিএমজেএফ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ক্যামব্রিয়ানের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত গবেষণায় তৈরি করেছেন ডিজিটাল কনটেন্ট ও অডিও ভিজ্যুয়াল লেকচার এবং তা প্রচারের জন্য প্রতিষ্ঠা করছেন দেশের প্রথম শিক্ষামূলক টেলিভিশন ক্যামব্রিয়ান টেলিভিশন (সিটিভি) ও ক্যামব্রিয়ান নিউজবিডি ডটকম নামক ২টি চমত্কার গণমাধ্যম।
সিটিভি :ক্যামব্রিয়ান চালু করতে যাচ্ছে শিক্ষামূলক ক্যামব্রিয়ান টেলিভিশন (সিটিভি) এবং চলছে ক্যামব্রিয়ান নিউজ বিডি ডটকম। ফলে গণমাধ্যমে শিক্ষার্থীদের আর দেখতে হবে না কোনো অপসংস্কৃতি। তারা ক্যামব্রিয়ান টেলিভিশনে দেখতে পাবে, সাংস্কৃতিক আগ্রাসনমুক্ত শিশুতোষ বিভিন্ন ডকুমেন্টারি ও শিক্ষামূলক নাটক, কার্টুন, এমনকি সিনেমাও। একই সাথে থাকবে দেশের শীর্ষস্থানীয় ও সুপ্রিয় শিক্ষকদের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্লাস-লেকচার, পর্যালোচনা ও সংবাদসহ নানা কিছু। বিগ বাজেটের এসব মাধ্যম করা হচ্ছে নিছক শিক্ষাদানের জন্যই! যে শিক্ষা হবে একুশ শতকের সর্বোন্নত ডিজিটাল তথা নান্দনিক শিক্ষা।
নবতর শিক্ষা ধারণা :ক্যামব্রিয়ানের শিক্ষা পদ্ধতি প্রচলিত ধারণা থেকে কিছুটা ব্যতিক্রম। এখানে রয়েছে ক্রিয়েটিভ ট্রেনিংপ্রাপ্ত, ডিজিটাল কনটেন্ট ডেভেলপমেন্ট ও আইসিটি পারদর্শী ৮০০ জন শিক্ষক এবং ১৬০০ জন কর্মকর্তা-কর্মচারী। যারা অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন ডিজিটাল লার্নিং প্রোগ্রাম। এখানে দুর্বল শিক্ষার্থীদের সক্ষমতা গড়ে তুলবার জন্য রয়েছে ‘সুপারভাইজরি স্টাডি প্রোগ্রাম’ নামক এক বিশেষ নবতর শিক্ষা ধারণা। এই পদ্ধতিতে প্রথমে শিক্ষার্থীদের দুর্বলতাগুলো শনাক্ত করা হয়। ফলে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে কাউকে প্রাইভেট পড়তে হয় না। এদের মাল্টিমিডিয়া ক্লাসরুমের সংখ্যা প্রায় ৫০০ এবং ক্যামব্রিয়ানের রয়েছে ৯টি ক্যাম্পাস, ২২টি হোস্টেলসহ ৫২টি বিল্ডিং। আরও জানতে ভিজিট করতে পারেন : www.cambrian newsbd.com-এ।
অসাধারণ ফলাফল :ক্রমোন্নতি তথা ঈর্ষণীয় ফলাফলের এক উজ্জ্বল দৃষ্টান্ত ক্যামব্রিয়ান। অব্যাহত সাফল্যের ধারাবাহিকতায় এইচএসসি-২০১৩ পরীক্ষায়ও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে ক্যামব্রিয়ান কলেজ। ঢাকা বোর্ডে সেরা ১০ কলেজের মেধা তালিকায় ৭ম স্থান অর্জন করেছে তারা। পরীক্ষায় অংশগ্রহণ করে এদের ১৩৪৭ জন শিক্ষার্থী। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৪৩ জন। খুবই সাধারণ গ্রেডের শিক্ষার্থী ভর্তি নিয়ে শিক্ষকগণের নিবিড় ও অক্লান্ত পরিশ্রমে কোনো ধরনের প্রাইভেট কোচিং ছাড়াই অসাধারণ ফলাফল অর্জন করে চলেছে এই প্রতিষ্ঠান। এসএসসি ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত সম্মিলিত মেধা তালিকায় যথাক্রমে ২য়, তৃতীয় ও ১১তম এবং শতভাগ পাসের ভিত্তিতে ঢাকা বোর্ডে ১ম স্থান অর্জন করে ক্যামব্রিয়ান।
