তারুণ্যের অন্যলোক

আপডেট : ০৬ জুন ২০১৪, ১৯:৫৭
প্রতিদিনের তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্ গ্রন্থনা : ইশরাত বিনতে আফতাব  দে খা র ছ বি শর্টটার্ম ১২ আরও যা দেখতে পারেন  সিনেমাপ্যারাডিসো  ক্যাসাব্লাঙ্কা  লাইফ ইন দা রেইন  সেইফ হেভেন গ্রেইস, একটি শিশু কেয়ার সেন্টারে কাউন্সিলর হিসেবে কাজ করেন। শুধু কাজ করে বললে ভুল হবে কর্মী হিসেবে যতটা করা উচিত তারচেয়ে অনেক বেশি করেন। ওই বাচ্চাগুলোর অধিকাংশই টিনএজ। তাদের জীবনে হাজারো সমস্যা। আর দশজন সাধারণ মানুষের মতো তাদের জীবন বেড়ে ওঠেনি। গ্রেইস প্রাণপণ চেষ্টা করেন তাদেরকে সাহায্য করার জন্য। একটা সময় আসে যখন গ্রেইসের নিজেকে নিজের জন্য কিছু সিদ্ধান্ত নিতে হয়। মনস্তাত্ত্বিক সমস্যার চমত্কার উদাহরণ মুভিটি। এখনই দেখে ফেলুন। প ড়া র ব ই গর্ভধারিণী আরও কিছু পড়তে পারেন  কালবেলা  উত্তরাধিকার  জননী  মানুষ মানুষ ছাত্রজীবনে কত ধরণের বাঁদরামিই তো আমরা করি। যতদিন বাস্তব জীবনে প্রবেশ করা না লাগে ততদিন পর্যন্ত এসব নিয়ম ভেঙে কাজ করার চেয়ে বেশি আনন্দের আর কিছু নেই। কিন্তু কখনও কি চিন্তা করেছি শুধু আনন্দ ছাড়া অন্য কোনো কারণেও নিয়ম ভাঙা যায়? অথবা যখন আর হাজারটা ছাত্রের মতো বইয়ের মধ্যে মুখ গুঁজে না থেকে বাইরের জগতে আরও কিছু আছে যা কাউকে ঘরের বাইরে টেনে নিয়ে যেতে পারে? সমরেশ মজুমদারের লেখা কালজয়ী উপন্যাসগুলোর মধ্যে একটি এই ‘গর্ভধারিণী’। যারা এখনকার তরুণসমাজ তাদের কাছে এটি পছন্দনীয় হতে পারে। এখনই সংগ্রহ করে নিন বইটি। শো না র গা ন আউট অ্যামং দ্য স্টারস আরও কিছু শোনার গান  আই ওয়ান্না ফিল (সেকেন্ড সিটি)  স্টে উইথ মি (স্যাম স্মিথ)  জুবেল (ক্লিংঅ্যান্ডে) ‘আউট অ্যামং দ্য স্টারস’, জনি ক্যাশের একটি সংকলিত স্টুডিও অ্যালবাম। প্রকাশিত হয়েছে লিগেসি রেকর্ডিংস থেকে ২০১৪ সালের ২৫ মার্চ। অল্পদিনের মধ্যেই গানগুলো সবাই পছন্দ করছে। গানগুলো ১৯৮০ সালের দিকে রেকর্ড করা এবং জনি ক্যাশের পুত্র সম্প্রতি খুঁজে বের করেছেন এগুলো। অ্যালবামে গান আছে মোট ১৩টি। পুরোনো দিনের স্বাদ পেতে চাইলে শুনতে পারেন গানগুলো।