সম্প্রতি ফিফা বিশ্বকাপ ২০১৪-র অফিসিয়াল কোকাকোলা অ্যানথেম প্রকাশ করেছে কোকাকোলা। গানের শিরোনাম, ‘দ্য ওয়ার্ল্ড ইজ আওয়ারস’ (পৃথিবীটা আমাদের)। প্রতিবারের মতো এবারও শীর্ষে উঠে এসছে থিম সঙটি। গানটি গেয়েছেন জনপ্রিয় গায়ক পিতবুল ও জেনিফার লোপেজ। কোকাকোলা বিশ্বকাপ সংগীতটিতে ২০১৪-র আয়োজক দেশ স্বাগতিক ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা ও ব্যালে ফাংক নাচের ছন্দ এবং টেকনো ব্রেগা সুরের সঙ্গতি রাখা হয়েছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন (লিড ভয়েস) ২০১২ এক্স-ফ্যাক্টরের (২০১২) ফাইনালিস্ট ও ব্রাজিলিয়ান পারকুশন ট্রুপ ‘মনোব্লোকো’র গায়ক ডেভিড কুরি। গানটি লিখেছেন রক মাফিয়া। আর সুর দিয়েছেন ব্রাজিলীয় বংশোদ্ভুত মারিও ক্যালদাতো জুনিয়র, যিনি ‘বিস্টি বয়েজ’ জ্যাক জনসনের সঙ্গে কাজ করেছেন। গানটির আইনগত স্বত্ব কোকাকোলার। কোকাকোলা বিশ্বাস করে, ‘দ্য ওয়ার্ল্ড ইজ আওয়ারস’ বা ‘পৃথিবীটা আমাদের’ শীর্ষক এই গান বিশ্বজুড়ে স্বপ্ন ছড়িয়ে দেবে এবং বিশ্বের বৃহত্তম ক্রীড়া উত্সব ফিফা বিশ্বকাপের সঙ্গে কোকাকোলা ব্র্যান্ডের সম্পর্ককে আরও জোরদার করবে।
কোকাকোলার গ্লোবাল এন্টারটেইনমেন্ট মার্কেটিংয়ের পরিচালক জো বেলোত্তি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা সবসময়ই আমাদের ক্যাম্পেইন বা প্রচার কার্যক্রমে সংগীতের ওপর জোর দিয়ে থাকি। সে অনুযায়ী ২০১৪ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আমরা গোটা বিশ্বকেই এক সুতোয় গেঁথে রাখতে চাই।’ গানটির লিড ভোকাল ও অ্যাম্বাসেডর ডেভিড কুরি ব্রাজিলীয় বংশোদ্ভুত একজন প্রতিশ্রুতিশীল শিল্পী। ফিফা বিশ্বকাপ ফুটবল ট্রফি ২০১৪-র বিশ্ব ভ্রমণের সময়ে ডেভিড কুরিও সঙ্গে থাকবেন এবং নির্বাচিত কিছু জায়গায় আয়োজিত কনসার্টেও অংশ নেবেন তিনি। এ প্রসঙ্গে ডেভিড কুরি বলেন, ‘এটি একটি ভালো গান। আমি মনে করি, এই গানের কথা, সুর, তাল, লয় সবই অসাধারণ। গানটি বিপুল সংখ্যক মানুষের হূদয় ছুঁয়ে যাবে।’
