ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে বিলকিস বেগম (২৫) নামের এক গৃহবধূকে যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
কোটচাঁদপুর থানার ওসি ফজলুর রহমান জানান, কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের হাবিবুর রহমান গত ৩ বছর আগে পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামের নষ্কর আলীর কন্যা বিলকিস বেগমকে বিয়ে করে। বিয়ের পর থেকে স্বামী হাবিবুর রহমান স্ত্রী বিলকিস বেগমকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিল। যৌতুক না পেয়ে ক্ষিপ্ত হয়ে সে গত রাতে নিজ বাড়িতে বালিস চাপা দিয়ে শ্বাসরোধ করে স্ত্রী বিলকিস বেগমকে হত্যা করে।
