অনলাইনে বিশ্বকাপের সব খেলা!

আপডেট : ২৭ মে ২০১৯, ২০:৩০

বিনোদন রিপোর্ট

৩০ মে থেকে শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের লড়াই। এরইমধ্যে বিশ্বকাপ ঘিরে চলছে নানা আয়োজন। এই আয়োজনে পিছিয়ে থাকছে না আইসিসির বাংলাদেশ অঞ্চলের ডিজিটাল ব্রডকাস্টিং পার্টনার র্যাবিটহোল বিডি।

বিশ্বকাপের প্রতিটি খেলা বাংলাদেশে অনলাইনে দেখানোর একমাত্র স্বত্ব রয়েছে র্যাবিটহোল বিডির। বিগত সময়গুলোতে বাংলাদেশের ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচগুলো অনলাইনে ক্রিকেট ভক্তদের দেখার সুযোগ করে দেওয়া একমাত্র ডিজিটাল প্লাটফর্ম র্যাবিটহোল।

ডিজিটাল প্লাটফর্মে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের প্রিয় র্যাবিটহোল এবার বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি দেখাবে তাদের নিজেস্ব ওয়েবসাইটে। শুধুমাত্র লগইন করেই বিনামূল্যে খেলা দেখতে পারবেন দর্শকরা।