অর্থ পাচারের অভিযোগে লন্ডনে আটক পাকিস্তানের মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) পার্টির নির্বাসিত নেতা আলতাফ হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। গত ৩ জুন মঙ্গলবার লন্ডনের বাড়ি থেকে এমকিউএম পার্টির এই নেতাকে গ্রেফতার করেছিল ব্রিটিশ পুলিশ। এর প্রতিবাদে পাকিস্তানের করাচিতে তার হাজার হাজার সমর্থক বিক্ষোভ করেন।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, অর্থ পাচারের অভিযোগে আটক ৬০ বছর বয়সী এই পাকিস্তানি নেতা জামিনে মুক্তি পেয়েছেন। তবে তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাবে পুলিশ। করাচিতে জাতিগত অস্থিরতা বন্ধে সামরিক অভিযানের পর ১৯৯২ সালে আলতাফ হোসেন পাকিস্তান ত্যাগ করেন। তিনি ২০০২ সালে ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন।
